ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:১৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বিশ্বকাপে ২৪ বছরের অপেক্ষা অবসানের অভিযানে শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার সেই ম্যাচে দলের তারকা ফুটবলার নেইমারকে পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায়।

আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচে নেইমারকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুরুর এই ম্যাচে নেইমারকে নিয়ে শঙ্কা আগে থেকেই ছিল। দীর্ঘদিন ধরে পায়ের পেশির চোটে ভুগছেন  ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখনও পূর্ণ অনুশীলনেও ফিরতে পারেননি।

আনচেলত্তি জানিয়েছেন, নেইমার আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। তার মানে ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

ব্রাজিল তাদের গ্রুপ পর্ব শেষ করবে ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা তাকে দলে ডাকি শুধু তার টেকনিক্যাল দক্ষতার জন্য নয়, বরং তার অভিজ্ঞতা ও তরুণদের জন্য উদাহরণ হয়ে ওঠার ক্ষমতার জন্যও।” 

২০২৩ সালের পর থেকে সেলেসাও দলে খেলেননি নেইমার, তবে এবার বিশ্বকাপের দলে তাকে রাখা হয়েছে। চেলসির জোয়াও পেদ্রো ও টটেনহ্যামের রিচার্লিসনকে বাদ দিয়ে নেইমারকে বেছে নেওয়া হয়েছে।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন, যা কিংবদন্তি পেলের ৭৭ গোলকেও ছাড়িয়ে গেছে।

সান্তোসের এই ফরোয়ার্ড চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে পারেন। এর আগে তিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছেন।